১২ মে তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষা, অনলাইনে স্নাতকোত্তর ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষা শুরু হবে আগামী ১২ মে ২০১০ বুধবার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে সংশ্লিষ্ট কলেজসমূহে প্রেরণ করা হয়েছে। তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.edu.bd) পাওয়া যাবে।অনলাইনে স্নাতকোত্তর ভর্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রথম পর্বের ভর্তি-প্রক্রিয়া ১০ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি-প্রক্রিয়া চলবে ২৮ এপ্রিল ২০১০ পর্যন্ত। এ বছর প্রথমবারের মতো ছাত্রছাত্রীরা অনলাইনে ফরম পূরণ করেও ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা .িহঁধফসরংংরড়হ.পড়স ওয়েব ঠিকানায় ভর্তির আবেদন করতে পারবেন। তবে অনলাইনে পূরণকৃত ফরমের একটি প্রিন্ট কপি ও ভর্তির ফরম ফি বাবদ ২৫০ টাকা ভর্তি হতে ইচ্ছুক কলেজে জমা দিতে হবে। অনলাইনে আবেদনকারীদের ঝওঋ ফরম পূরণ করতে হবে না। অনলাইনের পাশাপাশি সনাতন পদ্ধতিতেও ভর্তি হওয়া যাবে। ভর্তি-সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।