১২ রোহিঙ্গা ও ৪ নৌকা ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন রোহিঙ্গা ও রোহিঙ্গাদের বহন করা ৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বিচ্ছিন্নভাবে এই অনুপ্রবেশের চেষ্টা চলে।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ২ শিশুসহ ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যা সাতটা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে চারটি নৌকাযোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়।