১২ রোহিঙ্গাকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাফ নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানোর সময় আরও ১২ জন রোহিঙ্গাকে গতকাল সোমবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল ভোররাতে শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকায় ১০ জন ও টেকনাফ সদর এলাকা থেকে দুপুরে দুজন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া ও ফাতংজার এলাকার বাসিন্দা।