১২ সংগঠনের রোড শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে আজ সোমবার থেকে আগামী বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে রোড শো আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা নামের ১২টি সংগঠন।
স্বাস্থ্য সতর্কবাণীর নমুনাসংবলিত ৫টি ট্রাক মিউজিক্যাল কনসার্টসহ উত্তরা, গুলশান, মিরপুর, আগারগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাকরাইল, আজিমপুর, বঙ্গবাজার মার্কেট, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। বুধবার ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। বিজ্ঞপ্তি।