১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল বুধবার ভোর চারটার দিকে প্রায় ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা।
৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে—খবর পেয়ে গতকাল ভোররাতে নাফ নদীর ১ ও ২ নাম্বার স্লুইস গেট এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। পরে ওই এলাকায় অভিযান চালালে বেড়িবাঁধের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো ব্যাগের ভেতর থেকে ১১ হাজার ৯৯৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলে বিজিবি দাবি করেছে।