১২ হাজার টাকায় মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ১২ হাজার টাকা বিল পরিশোধ করে গতকাল শনিবার হাসপাতাল থেকে মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ। বৃহস্পতিবার তিনি সুস্থ হলেও চিকিৎসাখরচ দিতে না পারায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়নি। ঘটনাটি জেনে স্থানীয় সাংসদ মো. আফজাল হোসেন পাঁচ হাজার টাকা, স্থানীয় মুক্তিযোদ্ধারা তিন হাজার ও গ্রামের গণ্যমান্য অন্য ব্যক্তিরা চার হাজার টাকা দেন আবদুল ওয়াদুদের পরিবারের সদস্যদের কাছে। ওই ১২ হাজার টাকা হাসপাতালে চিকিৎসাখরচ বাবদ দেওয়া হয়। টাকা পরিশোধের পর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যার আগে আটক মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদকে বের হওয়ার ছাড়পত্র দেয়।গতকাল শনিবার প্রথম আলোতে ‘বিজয়ের অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হলেন এক মুক্তিযোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সচেতন মহলে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাজিতপুর পৌরসভার মধ্য ভাগলপুর মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ কেঁদে বলেন, ‘এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি।’