১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।পিডিবি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত হালিশহরের লালদিয়ার চর, বন্দরটিলা, সল্টগোলা ক্রসিং এলাকায় বিদ্যুৎ-সংযোগ পরীক্ষা করে দেখেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ঝুটন চন্দ্র। হুকিং ও মিটার বাইপাস করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে তাৎক্ষণিকভাবে ১২ জনের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাঁদের সবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ছয়জন গ্রাহকের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা বকেয়া আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পিডিবির হালিশহরের বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন, সহকারী প্রকৌশলী মো. সুলতান মাহামুদ ও মো. রুস্তম আলী হাওলাদার উপস্থিত ছিলেন। এ সময় র্যা ব ও পুলিশের সদস্যরাও আদালতকে সহযোগিতা করেন।