১২টি অস্ত্র ও টাকা পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি চায়নিজ রাইফেল, একটি শর্টগান ও একটি গ্যাসগান পুড়ে গেছে। এ ছাড়া পুলিশ সদস্যদের বেতনের টাকা ও পোশাকসহ গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কাউখালী থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুলিশের ব্যারাক, অস্ত্রাগার ও কার্যালয়ের একাংশ পুড়ে যায়।
ঘটনা তদন্তে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
মো. আশরাফুজ্জামান ১২টি অস্ত্র পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন হরতাল থাকায় পুলিশের প্রায় সব সদস্য বাইরে ডিউটিতে ছিলেন। ফলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। কমিটি আগুন লাগা ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণসহ ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। আশরাফুজ্জামান আরও জানান, পুলিশের সদস্যরা ৩ নভেম্বর বেতন তুললেও হরতালের কারণে বাড়িতে টাকা পাঠাতে পারেননি। তাঁদের ওই সব টাকা পুড়ে গেছে।
কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া জানান, থানায় পুলিশের ৪৮ সদস্য থাকেন। তাঁদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।