১২টি কমিউনিটি রেডিওর অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় ১২টি কমিউনিটি রেডিও স্থাপন ও পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের একটি ছাড়া ১১টি রেডিও বেসরকারি প্রতিষ্ঠানের।‘কমিউনিটি রুরাল রেডিও’ নামে সরকারি রেডিওটি পরিচালনা করবে কৃষি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান কৃষি তথ্য সার্ভিস। এই রেডিও বরগুনা জেলার আমতলীতে স্থাপন করা হবে। অন্য ১১টি রেডিওর মধ্যে ‘আরডিআরএস বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা হবে চিলমারীতে, ‘ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার’ বরগুনা সদরে, ‘নলতা হসপিটাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশন’ সাতক্ষীরার কালীগঞ্জে, ‘এলডিআরও’ বগুড়ার শাজাহানপুরে, ‘ব্র্যাক’ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে, ‘বরেন্দ্র রেডিও’ নওগাঁ সদরে, ‘ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)’ চট্টগ্রামের সীতাকুণ্ডে, ‘প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’ চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সদরে, ‘সিসিডি বাংলাদেশ’ রাজশাহী সদরে, ‘সৃজনী বাংলাদেশ’ ঝিনাইদহের পবহাটীতে এবং ‘ইসি বাংলাদেশ’ মুন্সিগঞ্জ সদরে।