১২টি কোচ পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আমদানি করা রেলওয়ের ১২টি যাত্রীবাহী কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। দর্শনা রেলওয়ে স্টেশন দিয়ে ভারত থেকে এসব কোচ পরীক্ষা-নিরীক্ষার জন্য সৈয়দপুর রেল কারখানায় আনা হয়। রেলওয়ে সূত্র জানায়, ভারত থেকে কেনা ১২০টি কোচের মধ্যে ১০৮টি কোচ রেলওয়ে বহরে ইতিমধ্যে যুক্ত হয়েছে। বাকি ১২টি কোচ সরবরাহের মাধ্যমে ১২০টি কোচ সরবরাহ সম্পন্ন হলো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারতীয় প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে এসব কোচের পরীক্ষা-নিরীক্ষা চলছে।