১২টি ক্যাডেট কলেজের মধ্যে ১১টিই শতভাগ জিপিএ-৫ পেয়েছে
এবারের মাধ্যমিক পরীক্ষায়ও ক্যাডেট কলেজগুলো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ১১টিই শতভাগ জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছে। কেবল মির্জাপুর ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের মধ্যে চারজন জিপিএ-৫ পায়নি।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার জানানো হয়, ১২টি ক্যাডেট কলেজের ৫৭০ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৭, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৪, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৮, রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৭, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৫, পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৪৯, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৯ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং এদের সবাই জিপিএ-৫ পেয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। বাকি চারজন জিপিএ-৪ পেয়েছে।