১২টি ঘর ও গুদাম পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় আগুনে আটটি বসতঘর ও চারটি ঝুট কাপড়ের গুদাম পুড়ে গেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানা এলাকায় নুরুল আলমের ভাড়াটে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুন লাগে। আগুন পার্শ্ববর্তী ঝুট কাপড়ের গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।