১২টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডে একই বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের লোকজন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের কোনো আলামত তারা পাননি। তবে এলাকাবাসীর ধারণা, দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে।