প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা শহরের পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির ও শহরের ঋষিপাড়া কালীমন্দিরের ১২টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্দিরের সাধারণ সম্পাদক গৌরচান বণিক এ ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় সিরাজুল ইসলাম কাজী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে শরীয়তপুরের হিন্দু সম্প্রদায়ের লোকজন গতকাল শনিবার সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া উদীচী শিল্পীগোষ্ঠী এর প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে। পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, মন্দির দুটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।