১২টিতেই স্বর্ণ জাহাঙ্গীরনগরের মাহফিজুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় ১২টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণপদক লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফিজুর রহমান। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২৫ ও ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এ প্রতিযোগিতা হয়। এতে সাঁতারের ১২টি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতে স্বর্ণপদক লাভ করেন মাহফিজুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
মাহফিজুরের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলায়। তিনি বিকেএসপি থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১০ সালের সাফ গেমসে সাঁতারে তিনি দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পান।