১২০ জন পুরস্কৃত ঢাকার টিকিট পেলেন ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির ‘আয়োজনে চেঞ্জ দ্য গেম রোড শো’ গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় অনুষ্ঠিত হয়েছে।সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও বিকেলে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে খেলায় অংশ নিয়ে ৮০ জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১০ জন পেয়েছেন ঢাকা যাওয়ার টিকিট। খুলনায় ৪০ জন পুরস্কার লাভ করেন।বেলা সাড়ে ১১টায় খুলনা নগরের খানজাহান আলী এলাকায় অবস্থিত সোনালী জুট মিল উচ্চবিদ্যালয় মাঠে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ আবদুল কাদের। এর পরপরই শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় অংশ নেন।প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০ জনকেই পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় মেহেদী হাসান প্রথম, রনি দ্বিতীয় ও রাশেদুল ইসলাম তৃতীয় হন। পুরস্কার বিতরণ করেন পেপসির আঞ্চলিক উন্নয়ন সমন্বয়কারী নাজমুল আলম। গেম শো পরিচালনা করেন সৌরভ খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যাত্রাবাড়ী বন্ধুসভার সভাপতি মো. মেসবাহউদ্দিন, ঢাকা বন্ধুসভার পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য অনির্বাণ, পেপসির আতিক হাসান, মো. আবদুল্লাহ প্রমুখ। খুলনা বন্ধুসভার উপদেষ্টা মনোজ কুমার মজুমদার, সভাপতি সজিব কুমার মহলী, সাধারণ সম্পাদক রবিউল আলম, পাঠাগার সম্পাদক আল আমিন, সদস্য প্রদীপ কুমার মহলদারসহ বন্ধুরা।সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গেম শোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজি বিভাগের প্রধান মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ওসমান গনি, ট্রান্সকম বেভারেজের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান। এরপর কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় অংশ নেন।সকালে প্রথম পর্বের খেলায় প্রথম হন শামিম খন্দকার, দ্বিতীয় শিহাব উদ্দিন এবং তৃতীয় হন ইয়ামিন, রহমান ও পার্থ। সকালে দ্বিতীয় পর্বের খেলায় আরিফ প্রথম, রায়হান দ্বিতীয় এবং তৃতীয় হন আজিজ, রুবেল ও জিসান। তাঁদের মধ্যে ঢাকা যাওয়ার টিকিট পান শামিম খন্দকার, আরিফ, শিহাব উদ্দিন, আজিজ ও রায়হান। বিকেলে পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে প্রথম পর্বের খেলায় বিবর্ধন রায় প্রথম, পরশ দ্বিতীয় এবং বিল্লাল, আশরাফুল ও জুয়েল তৃতীয় হন। বিকেলে দ্বিতীয় পর্বের খেলায় প্রথম হন সোহেল, দ্বিতীয় মাসুক হূদয় এবং তৃতীয় হন রাসেল, হূদয় ও শাহিন। তাঁদের মধ্যে ঢাকা যাওয়ার টিকিট পান বিবর্ধন রায়, রাসেল, সোহেল, পরশ ও হূদয়। সকালে ৪০ জন ও বিকেলে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।