১২০০ কেজি ফরমালিনযুক্ত আম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আবু সৈয়দ দোভাষ মার্কেট এলাকার একটি ফলের দোকান থেকে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ১২০০ কেজি ফরমালিনযুক্ত আম আটক করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. জয়নাল আবেদীন।বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স মদিনা ফার্ম নামে একটি ফলের দোকানে আমের নমুনা পরীক্ষা করে ফরমালিন শনাক্ত করা হয়। এ সময় আদালতের নির্দেশে ১২০০ ফরমালিনযুক্ত আম সিটি করপোরেশনের নাসিরাবাদ ডাম্পিং জোনে ধ্বংস করা হয় এবং ফরমালিনযুক্ত আম বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা কে এম মাহাবুব কবির, এ এন এম ফরহাদ হোসেন, রাকিবুল আলম, খোরশেদ আলম প্রমুখ।