১২১ কর আদায়কারীকে একযোগে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ১২১ জন কর আদায়কারীকে গতকাল বুধবার একযোগে বদলি করেছে। তাঁদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কিংবা এক কর অঞ্চল থেকে অন্য অঞ্চলে বদলি করা হয়। তদবির ঠেকাতে গতকাল বুধবার সকালে সিদ্ধান্ত নিয়ে বিকেলেই সবাইকে বদলি আদেশের কপি ধরিয়ে দেওয়া হয়। তাঁদের অনেকে ২০ থেকে ২১ বছর একই কর্মস্থলে ছিলেন।কর্মকর্তারা মনে করছেন, এ বদলি কর আদায়কারীদের দুর্নীতি ও অনিয়ম কমিয়ে করপোরেশনের রাজস্ব আদায় বাড়াতে সহায়তা করবে। দীর্ঘদিন একই জায়গায় কাজ করার কারণে তাঁদের সঙ্গে করদাতাদের একধরনের আঁতাত গড়ে উঠেছিল।সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা অনুপম সাহা বদলির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বছরের পর বছর একই জায়গায় কাজ করতে করতে অনেক কর আদায়কারী রাজা-মহারাজা সেজে বসেছেন। আবার অনেক এলাকায় কর আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এসব বৈষম্য দূর করে করপোরেশনের কর আদায় বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।