প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ১২১টি গ্রামে গত মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা ১৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে এসব গ্রামের বিদ্যুৎ-গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের লাইন মেরামতের কারণে গত মঙ্গলবার সকাল আটটা থেকে ওই দিন দিবাগত রাত দুইটা পর্যন্ত বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। রাত দুইটার পর বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোখলেছুর রহমান বলেন, ৩৩ কেভির লাইন মেরামত করার জন্য দীর্ঘ সময় বিদ্যুতের সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি