পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আজ শুক্রবার শুরু হচ্ছে। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পটুয়াখালী-১ আসনের সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব কমিটির আহ্বায়ক মো. আত্হার উদ্দিন। স্বাগত বক্তব্য দেবেন কমিটির সদস্যসচিব ও পৌর মেয়র শফিকুল ইসলাম।বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, সন্ধ্যায় লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন সকালে নবীন-প্রবীণ জুবিলীয়ানদের বিতর্ক প্রতিযোগিতা ও স্মৃতিচারণা, দুপুরে জুবিলীয়ান মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে শেষ হবে উৎসবের।