১২৮ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও চানমারী গ্রামে মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১২৮ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, অভিযানে ১২৮ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২৮ জুন প্রথম আলোয় ‘ঈশ্বরদীর দুটি গ্রাম মাদক ব্যবসার ঘাঁটি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।