১৩ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন ছাড়া ইটভাটা চালু রাখার অপরাধে পরিবেশ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার প্রতিটিকে দুই লাখ টাকা করে ১৩টি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে। ইটভাটাগুলো নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রাজাপুর, বক্তাবলী, আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকার। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর অধিদপ্তরের সদর দপ্তরে ইটভাটার মালিকদের শুনানি গ্রহণ করে এই জরিমানা করেন। বিজ্ঞপ্তি।