১৩ এডিসি, এসি পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারের (এসি) ১৩টি পদে রদবদল হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ রদবদলের আদেশ দেন।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এডিসি ট্রাফিক (পশ্চিম) ছত্রধর ত্রিপুরাকে গোয়েন্দা পুলিশের বন্দর অঞ্চল, এডিসি বন্দর জয়নুল আবেদীনকে এডিসি সরবরাহ, এডিসি বিশেষ শাখা থেকে আরেফিন জুয়েলকে বন্দর অঞ্চলে, গোয়েন্দা পুলিশের এডিসি নাজমুল হাসানকে পশ্চিম অঞ্চলে, এডিসি সরবরাহ দীপক জ্যোতি খীসাকে ট্রাফিক পশ্চিম অঞ্চলে বদলি করা হয়েছে।
এদিকে এসি পদেও রদবদল হয়েছে।