প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদকের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের ১৩ এপ্রিল আদালতে উপস্থিতির দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে এদিন উচ্চ আদালতের আদেশের কপি দাখিলের জন্য আসামিপক্ষকে বলা হয়েছে। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।
গতকাল এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের কপি দাখিলের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা উচ্চ আদালতের আদেশের কপি দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন।