১৩ এপ্রিল সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে। ১৩ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে ইউনিভার্সিটির শুরু থেকে ফল-২০২০ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ৩ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে তিনজনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল ও ৬৩ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

সমাবর্তনে আরও উপস্থিত থাকবেন সাংসদ রাশেদ খান মেনন ও নজরুল ইসলাম। এ ছাড়া থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) দিল আফরোজা বেগম প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।