১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই ১৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ডাকা হয়েছে। তাঁদের ১৩ এপ্রিল এসবির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এ ব্যাপারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, দেশের সার কারখানাগুলোতে এমনিতেই দক্ষ ও কারিগরি জনবলের সংকট রয়েছে। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা শাহজালাল সার কারখানা নামে নতুন একটি কারখানা তৈরি করছে। এই পরিস্থিতিতে এতগুলো কর্মকর্তা চলে গেলে কারখানাগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। তিনি বলেন, কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে গোপনে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টার দায়ে তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার আলজেরিয়া যাওয়ার চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ১৩ জনকে আটক করে অভিবাসন বিভাগ। পরে ছেড়ে দেওয়ার পর এসব কর্মকর্তা সার কারখানার কর্মস্থলে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদেরকে যোগ দিতে দেয়নি। অভিযোগ তদন্তের পর কর্তৃপক্ষ এ ব্যপারে ব্যবস্থা নেবে বলে জানা গেছে।