১৩ কিলোমিটার সড়ক ঝুঁকিপূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের ১৩ কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। গতকাল শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাট পাড়া, কালালিয়াকাটা, ছনখোলা পাড়া, টাইমবাজার, রাজুয়ারঘোনা, ডেইল্যাঘোনা; কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা, নোনাছড়ি, কালারমারছড়া বাজারের উত্তর পাশ, চিকনিপাড়া, ঝাপুয়া, ইউনুছখালীর উত্তর পাশে মাইজপাড়া, উত্তর নলবিলা ও চালিয়াতলি এলাকায় সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।কালারমারছড়া ইউপির সদস্য আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বেশির ভাগ অংশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করছে। ইউনুছখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেমসন বড়ুয়া বলেন, একসময় উপজেলা সদরে যেতে ৩০ মিনিট সময় লাগত। কিন্তু এখন সময় লাগছে দুই ঘণ্টার ওপর। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী জানান, ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, চলতি অর্থবছরে চার কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়েছে। আর বাকি ১৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ সড়ক আগামী অর্থবছরে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। তবে বর্ষা মৌসুমে গাড়ি চলাচলের জন্য কয়েক দিনের মধ্যে দুই কিলোমিটার সড়কের বিভিন্ন গর্তে ইটের কংক্রিট দেওয়া হবে বলে তিনি জানান।