১৩ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে অডিটরিয়াম ভবন সম্প্রসারণ, আধুনিকায়ন ও ছাত্রীনিবাসের অনার্স-মাস্টার্স ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শুরু করতে যাচ্ছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল বুধবার এসব কাজ উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  আরও বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদার, প্রকল্প পরিচালক দেওয়ান মো. হানজালা ও আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান মিজান।

জাহাঙ্গীর কবীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঢাকা-১৩ সংসদীয় এলাকায় রায়ের বাজার কবরস্থান নির্মাণে ৪৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগতমান ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৬০ কোটি টাকার কাজ প্রায় শেষ করেছে। বিজ্ঞপ্তি