১৩ গ্রামে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তরের ১৩টি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শউপজেলার দশানী গ্রামে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে উপজেলার দশানী দক্ষিণ, দশানী উত্তর, কলাকান্দা, উত্তর ও দক্ষিণ গাজীপুর, মোদাফ্ফরচর, ডাইয়াখোলা, রুইতারপাড়, বালুচর, রায়পুর, ফরাজীকান্দি, রাঢ়িকান্দি ও এখলাছপুর গ্রামের আড়াই শতাধিক পরিবার বিদ্যুৎ-সংযোগ পাবেন।