১৩ জন সম্মানিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬-এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। তিনি সফল মৎস্য চাষি, পোনা উৎপাদনকারী, কাঁকড়াচাষি, নারী উদ্যোক্তা এবং মানসম্মত মৎস্য উৎপাদন ও রপ্তানিকারক হিসেবে মোট ১৩ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেন। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।