১৩ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় দাঙ্গা-হাঙ্গামার দায়ে ১৩ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ইউএনও আলমগীর হোসেন এ রায় দেন। শুক্রবার উপজেলার রাজেশ্বরদী গ্রামের হবি মাতবরের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই এলাকার ইসমাইল মাতবর ও বুলু বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ে।