১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন (৭০) নিহত হওয়ার ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নিহত ফরিদ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ফরিদ উদ্দিনের স্ত্রীর ভাই হাবিবুর রহমান, তাঁর ছেলে নাসির উদ্দিনসহ নয়জনের নাম উল্লেখ করে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘মঠবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় আহত শিক্ষকের মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।