১৩ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামী বছরও দুই পর্বে বিশ্ব ইজতেমা হবে। প্রথম পর্ব ১৩ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মুসল্লিদের পাঁচ দিনের সম্মেলন। ৬ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠের টিনশেড মসজিদের দক্ষিণ পাশে সম্মেলনের জন্য প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এতে দেশ-বিদেশের প্রায় এক লাখ মুসল্লি অংশ নেবেন। বিশ্ব ইজতেমার আয়োজকদের একজন মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, তুরাগতীরে এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা হবে। প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতি পর্বের শেষ দিন হবে আখেরি মোনাজাত।