১৩ জানুয়ারি দিনাজপুরে রংপুর বিভাগীয় আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জানুয়ারি দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের রংপুর বিভাগের উৎসব ও প্রতিযোগিতা।জুলাইয়ে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে দল পাঠানোর লক্ষ্যে সাতটি বিভাগে বাছাই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগ্রহীরা নাম নিবন্ধন করতে যেকোনো মুঠোফোন থেকে এসএমএস অপশনে গিয়ে Full name DOB (dd/mm/yyyy) School class contact no লিখে ০১৮৩৩০৭২২৭২ নম্বরে এসএমএস পাঠাতে পারবে। বিস্তারিত জানতে ০১৭১২১৩১৫৪০ নম্বরে যোগাযোগ করা যাবে।