প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ১৩ জন জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান। জরিমানার টাকা জমা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন শেরপুর উপজেলার নিশিন্ধারা গ্রামের আটজন, শিমলা গ্রামের দুজন, বেতগাড়ী গ্রামের একজন, সিরাজগঞ্জ জেলার বেলকুচির চরনিশিপাড়া ও সলঙ্গার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের একজন করে। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ওই ১৩ জনকে গত বুধবার সন্ধ্যায় উপজেলার নিশিন্ধারা গ্রামের এক বাড়িতে জুয়া খেলার সময় আটক করা হয়।