১৩ জুয়াড়ির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে সারা দেশ

১৩ জুয়াড়ির কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ধানহাটি থেকে স্থানীয় জনতার সহযোগিতায় রায়গঞ্জ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ শাহ্-এর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাঁদের ওই দণ্ড দেওয়া হয়। l রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।