১৩ জুয়াড়িকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ১৩ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত সোমবার দিবাগত রাতে পৌর শহরে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
জুয়াড়িরা হলেন মোহাম্মদ শাহিন, ফজল করিম, মো. বাদশা, বশির আহমদ, মঞ্জুর আলম, হাবিবুর রহমান, বদিউল আলম, মনছুর আলম, আবুল কালাম, আহমদ নবী, বাদশা, শফি আলম ও আলাউদ্দিন। তাঁদের সবার বাড়ি চকরিয়া পৌর শহরে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, জরিমানা আদায় করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।