১৩ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ১৩টি ডাকাতি মামলার পলাতক আসামি এনায়েত হোসেন মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনায়েত ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের হাড়োকান্দি এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে। জেলা ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার বলেন, এনায়েতের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি, মধুখালী ও নগরকান্দা থানায় ১৩টি মামলা রয়েছে।