১৩ ডিলারের মধ্যে পণ্য তুলছেন মাত্র দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৩ ডিলারের মধ্যে মাত্র দুজন পণ্য পণ্য তুলেছেন। টিসিবির পণ্যের জন্য ক্রেতারা প্রতিদিনই ভিড় করছেন।
উপজেলার গুনাহার ইউনিয়নের খাগড়া গ্রামের নান্টু মণ্ডল গত বৃহস্পতিবার টিসিবির দোকানে যান নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য। তিনি বলেন, ‘রোজার শুরু থেকে ঘুরছি। টিসিবির চেয়ে বাজারে এসব জিনিসের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা বেশি।’
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলায় ১৩ জন ডিলার রয়েছেন।এদের মধ্যে শুধু মেসার্স তিতুমীর ট্রেডার্স দুপচাঁচিয়া সদরের কাঁচাবাজারে ও মেসার্স মেহেদি এন্টারপ্রাইজ সাহারপুকুর বাজারে টিসিবির পণ্য তুলেছে। তারা পণ্য তোলার কয়েক দিনের মাথায় সব পণ্য শেষ।
টিসিবির পণ্য তোলেননি এমন ডিলারের মধ্যে মেসার্স সেতু ট্রেডার্সের মালিক এমদাদুল হক বলেন, রাজশাহীতে টিসিবির কার্যালয় থেকে মালামাল তুলতে গিয়ে শ্রমিকদের অত্যাচারে পড়তে হয়। ওদের টাকা না দিলে খারাপ মালামাল ট্রাকে তুলে দেয়। এতে করে টিসিবির পণ্য এনে গত কয়েক বছর লোকসান দিতে হয়েছে। আবার টিসিবির নিয়ম অনুযায়ী সব ধরনের পণ্যই ডিলারদের নিতে হবে। কিন্তু ক্রেতারা সব পণ্য নেন না। এতে কিছু পণ্য বিক্রি হয়, আর বাদ বাকি পড়ে থাকে। এতে লোকসান গুনতে হয়।