১৩ ডিসেম্বর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের নির্মাণকাজের জন্য ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে ১৪ ডিসেম্বর সকাল সাতটা পর্যন্ত কুমিল্লা শহর ও এর পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী মো. নূরুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।