১৩ দফা দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আধুনিক রেলস্টেশন, আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিমানবন্দর বাস্তবায়ন ও মংলা সমুদ্রবন্দরের আধুনিকায়নসহ ১৩ দফা দাবিতে গতকাল শনিবার সকালে নগরের পিকচার প্যালেস মোড়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলে। এ সময় প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘রেলের কথা বলতে বলতে তিক্ততা সৃষ্টি হয়েছে। আমি খুলনার একজন জনপ্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের শেষ বছরে রেলের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।’সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন খুলনা-২ আসনের বিএনপিদলীয় সাংসদ নজরুল ইসলাম প্রমুখ।