১৩ দফা দাবিতে নগর বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ১৩ দফা দাবিতে চট্টগ্রাম নগর বিএনপি মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি-দাওয়ার মধ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় গ্যাসসংযোগ প্রদান, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ, বায়েজিদ থেকে সীতাকুণ্ড আউটার সার্কুলার রোডের কাজ সম্পন্নকরণ, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ শুরু করা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালু করা ইত্যাদি। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন। বক্তব্য দেন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহেদুল করিম, কামরুন নাহার দস্তগীর, ড্যাব চট্টগ্রাম নগর শাখার সভাপতি আশরাফুল করিম, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।