১৩ দফা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ছত্রছায়ায় ‘তথাকথিত বাম প্রগতিশীলরা’ হেফাজতে ইসলামের ১৩ দফা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শ্রমজীবী নারীদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইসলামী ঐক্যজোট।গতকাল মঙ্গলবার বিকেলে লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় নেতারা এ অভিযোগ করেন। সভায় ইসলামী ঐক্যজোটের নেতারা সরকারের উদ্দেশে বলেন, ইসলামপ্রিয় জনতার ১৩ দফা যৌক্তিক দাবি নিয়ে খেল-তামাশা করবেন না। সারা দেশের ইমানদার জনতা যেভাবে মাঠে নেমেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। তাই হামলা-মামলা ভয়ভীতি না দেখিয়ে সরকারকেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। অন্যথায় সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যব হোসাইন প্রমুখ।শুক্রবার মিরপুরে হেফাজতের সমাবেশ: আগামী শুক্রবার মিরপুর চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠে শানে রেসালাত সম্মেলন করবে হেফাজতে ইসলাম মিরপুর শাখা। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল মতবিনিময় করে ইসলামী ঐক্যজোটের মিরপুর কমিটি।মাওলানা গাজী ইয়াকুবের সভাপতিত্বে সভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা বক্তব্য দেন।