১৩ দফার বিরুদ্ধে নারীসমাজের মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে ‘নারীবিদ্বেষী’ অভিহিত করে তা রুখতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত নারীসমাজ। একই দাবিতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় সমবেত হতে শুরু করেন বিভিন্ন বয়সী ও শ্রেণী-পেশার নারীরা। সন্ধ্যায় মুহুর্মুহু স্লোগান ও হাতে মশাল নিয়ে শুরু হয় মিছিল। এ সময় নারীরা হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নারীনেত্রীরা ১৩ দফাকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন। এ অবস্থায় নারীদেরই এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’