১৩ দিন পর ব্যাংক কর্মকর্তার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগর থেকে অপহরণের ১৩ দিন পর এক ব্যাংক কর্মকর্তার (সাময়িক বরখাস্ত) সন্ধান পাওয়া গেছে। ওই কর্মকর্তার নাম আক্তারুজ্জামান। তিনি এক্সিম ব্যাংকের সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর বাজার এলাকা থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, অপহরণের বিষয়টি রহস্যজনক।
আক্তারুজ্জামানের বাড়ি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায়।
আক্তারুজ্জামানের ভাই হাসানুজ্জামান বলেন, একটি মাইক্রোবাস থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাঁকে মির্জাপুরের রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁর হাত ও চোখের বাঁধন খুলে দেন। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ফোনে জানার পর রাতেই গিয়ে তাঁকে সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে গতকাল বুধবার সন্ধ্যায় আক্তারুজ্জামানকে রাজশাহীতে আনা হয়।
তবে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে আক্তারুজ্জামান থানায় যান। তাঁর অপহরণের বিষয়টি রহস্যজনক। কারণ, অপহরণের পর দীর্ঘ সময় কারও চোখ বাঁধা অবস্থায় থাকলে যেভাবে থাকার কথা তাঁর (আক্তারুজ্জামান) দৈহিক অবস্থা ও পোশাকপরিচ্ছদ দেখে তা মনে হয়নি। চোখ বাঁধা অবস্থায় মহাসড়কের পাশে কাউকে ফেলে রাখলে তাঁর পরনের পোশাকে ময়লা থাকত। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
হাসানুজ্জামান আরও বলেন, আক্তারুজ্জামান তাঁকে জানিয়েছেন, অপহরণের পর মাইক্রোবাসের মধ্যে তাঁর চোখ ও হাত বেঁধে দেওয়া হয়। এরপর ওই অবস্থায় ১৩ দিন একটি ঘরে তাঁকে আটকে রাখা হয়েছিল।
আক্তারুজ্জামানের বাড়ি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায়। তাঁকে উদ্ধারের দাবিতে রাজশাহীতে এর আগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল।
গত ২১ জানুয়ারি অজ্ঞাত কয়েক ব্যক্তি একটি মাইক্রোবাসে করে এসে নগরের নিউমার্কেটের পাশের সুলতানাবাদ এলাকার একটি ছাপাখানা থেকে আখতারুজ্জামানকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।