১৩ দিনের শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বরেন্দ্র আর্ট গ্যালারিতে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ১৩ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।

প্রদর্শনীতে দুই দেশের ৬০ জন চিত্রশিল্পীর প্রায় ৬৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। প্রদর্শনী চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। বিশেষ অতিথি ছিলেন কবি এ এম এম আরিফুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি আবদুল মতিন তালুকদার, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, কমিউনিটি রেডিও পদ্মার স্টেশন ব্যবস্থাপক শাহানা পারভীন প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র আর্ট গ্যালারির সংগঠক আশরাফুল আলম। দুই বছর আগে রাজশাহী মহানগরের তালাইমারীতে বরেন্দ্র আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয়।