১৩ দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বান্দুরা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে বান্দুরা বাজারের মামা-ভাগনে ফার্মেসিসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।