১৩ দোকান পুড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের আশুলিয়া থানার শ্রীপুরের পাগলা বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি সেলাইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার ব্রিগেডের একটি ইউনিট রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেছেন, আগুনে তাঁদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার ব্রিগেড সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।