১৩ দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা বাজারে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকানিদের সূত্রে জানা গেছে, দিবাগত রাত আড়াইটার দিকে নন্দী বস্ত্রালয় নামের একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মাসুদ ট্রেডার্স, সোহেল স্টোর, নাঈম ট্রেডার্স, গ্রামীণ জুয়েলার্স, সাদ্দাম ফার্মেসিসহ কয়েকটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খোকসা ও কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।