১৩ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) ইফতেখার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শুরুর ১৩ বছর পর বর্তমানে অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হলো।
গতকাল সোমবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।